প্রেমিকের সঙ্গে পরিকল্পনা করে স্বামীকে খুন - The News Lion

প্রেমিকের সঙ্গে পরিকল্পনা করে স্বামীকে খুন

 


দি নিউজ লায়নঃ   প্রেমিকের সঙ্গে পরিকল্পনা করে স্বামীকে দুষ্কৃতী দিয়ে বাড়ির বাইরে ডেকে নিয়ে গিয়ে খুন করার ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়াল মঙ্গলবার মুর্শিদাবাদের  সর্বাঙ্গপুর এলাকায়। মৃতের নাম তন্ময় দেবনাথ(৩৪)। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে মৃতের স্ত্রী মৌটুসী দেবনাথকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ।পাশাপাশি ঘটনায় মৌটুসীর প্রেমিক ব্যবসায়ী পিন্টু বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়। প্রসঙ্গত, বছর কয়েক আগে তনময় এর সঙ্গে মৌটুসীর সামাজিকভাবেই বিয়ে হয়। 


বর্তমানে তাদের একটি কন্যা সন্তান রয়েছে। এ পর্যন্ত সব ঠিক থাকলেও, সম্প্রতি মৌটুসীর সঙ্গে এলাকার ওই ব্যবসায়ী পিন্টুর প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে। সেক্ষেত্রে পথের কাঁটা হয়ে দাঁড়ায় তার স্বামী তনময়। এই নিয়ে উভয়ের মধ্যে ব্যাপক অশান্তির সৃষ্টি হয়। দিন দুয়েক আগে আচমকা তনময় কে অজানা নাম্বার থেকে ফোন করে বাড়ির বাইরে ডেকে নিয়ে যায় দুষ্কৃতীরা বলে অভিযোগ। তারপরে সে নিখোঁজ হয়ে যায়। এদিন ক্ষতবিক্ষত অবস্থায় গঙ্গার ঘাট থেকে তনময়ের দেহ উদ্ধার হয়। তারপর এই সবকিছু জানাজানি হতেই তনময় এর স্ত্রী মৌটুসী আটক করে পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.